ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০২:১৭ এএম

শুরু থেকেই দাপুটে ছিল আর্জেন্টিনা। তুলেছিল আক্রমণের ঝড়। তবু প্রথমার্ধটা গোল শূন্য কেটেছে তাদের। পেনাল্টি পেয়েও সুযোগ মিস করেছেন মেসি। তবে দ্বিতীয়ার্ধে আর ভুল করলেন না আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। 

খেলার ৪৬ মিনিটের সময় বা দিকের কর্নার থেকে মলিনা পাস দিয়েছিলেন। ডাউন দ্য লাইন দৌড়েছিলেন মোলিনা। সেখান থেকে তিনি ক্রস করেছিলেন। আর সেটাই পায়ে শুধু টোকা দিয়েছিলেন ম্যাক অ্যালিস্টার। নাগাল পাননি শেজেনি, তাতেই বল জড়ায় জালে। এগিয়ে যায় আর্জেন্টিনা। 

শেষ ষোলোতে যেতে দুই দলের জন্যই ম্যাচটা গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনাকে জিততেই হবে ম্যাচটি। অন্যদিকে ড্র করলেও সম্ভবানা থাকবে পোল্যান্ডের। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত