৬৫ প্রতিষ্ঠান পেল আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১১:০৪ পিএম

করপোরেট গভর্নেন্সে দক্ষতার জন্য ৬৫টি প্রতিষ্ঠানকে ‘বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২১’ দিয়েছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। আইসিএমএবি তার ফ্ল্যাগশিপ ইভেন্টে শহরের একটি হোটেলের আয়োজন করে, প্রতিটি প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদনের ভিত্তিতে তাদের পারফরম্যান্স পর্যালোচনা করার পর ১৭টি বিভাগে বিভক্ত প্রতিষ্ঠানকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এফবিসিসিআই প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন। আইসিএমএবির প্রেসিডেন্ট মো. মামুনুর রশিদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

১৭টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) জনতা ব্যাংক, ২য় (রৌপ্য) সোনালী ব্যাংক এবং ৩য় (ব্রোঞ্জ) রূপালী ব্যাংক। প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) ব্র্যাক ব্যাংক, যৌথভাবে ২য় (রৌপ্য) ডাচ-বাংলা ও ট্রাস্ট ব্যাংক এবং যৌথভাবে ৩য় (ব্রোঞ্জ) ইস্টার্ন ও সিটি ব্যাংক। প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) শাহজালাল ইসলামী ব্যাংক, ২য় (রৌপ্য) ইসলামী ব্যাংক এবং যৌথভাবে ৩য় (ব্রোঞ্জ) গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ।

নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) আইপিডিসি ফাইন্যান্স, ২য় (রৌপ্য) আইডিএলসি ফাইন্যান্স এবং যৌথভাবে ৩য় (ব্রোঞ্জ) ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন ও লঙ্কাবাংলা ফাইন্যান্স। সাধারণ বীমা ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, ২য় (রৌপ্য) সাধারণ বীমা করপোরেশন এবং যৌথভাবে ৩য় (ব্রোঞ্জ) নিটোল ইন্স্যুরেন্স ও এশিয়া ইন্স্যুরেন্স।

লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, ২য় (রৌপ্য) প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং যৌথভাবে ৩য় (ব্রোঞ্জ) ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স।

ফার্মাসিউটিক্যালস ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ২য় (রৌপ্য) রেনেটা এবং যৌথভাবে ৩য় (ব্রোঞ্জ) ওরিয়ন ফার্মা ও এসিআই। সিমেন্ট ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) প্রিমিয়ার সিমেন্ট, ২য় (রৌপ্য) এমআই সিমেন্ট ফ্যাক্টরি এবং যৌথভাবে ৩য় (ব্রোঞ্জ) কনফিডেন্স সিমেন্ট ও হাইডেলবার্গ সিমেন্ট। টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) প্যারামাউন্ট টেক্সটাইল, ২য় (রৌপ্য) স্কয়ার টেক্সটাইল এবং যৌথভাবে ৩য় (ব্রোঞ্জ) এসকোয়ার নিট কম্পোজিট ও মতিন স্পিনিং মিলস।

এমএনসি ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে যৌথভাবে ১ম (স্বর্ণ) ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও ম্যারিকো বাংলাদেশ, ২য় (রৌপ্য) রেকিট বেনকিজার এবং ৩য় (ব্রোঞ্জ) বার্জার পেইন্টস।

অন্যান্য ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, ২য় (রৌপ্য) আরএকে সিরামিকস (বাংলাদেশ) এবং যৌথভাবে ৩য় (ব্রোঞ্জ) জিপিএইচ ইস্পাত ও বিবিএস কেব্লস।

পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) সামিট পাওয়ার, যৌথভাবে ২য় (রৌপ্য) ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এবং যৌথভাবে ৩য় (ব্রোঞ্জ) ডোরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস ও বারাকা পাওয়ার। তেল, গ্যাস ও শক্তি বিভাগে ১ম (স্বর্ণ) লিন্ডে বাংলাদেশ, ২য় (রৌপ্য) মেঘনা পেট্রোলিয়াম এবং ৩য় (ব্রোঞ্জ) এমজেএল বাংলাদেশ।

এনজিও ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) ব্র্যাক, ২য় (রৌপ্য) অ্যাকশন এইড-বাংলাদেশ এবং যৌথভাবে ৩য় (ব্রোঞ্জ) সাজিদা ফাউন্ডেশন ও ইউসেপ বাংলাদেশ।

এগ্রো এবং ফুড প্রসেসিং ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ২য় (রৌপ্য) যৌথভাবে এগ্রিকালচারাল মার্কেটিং কোং ও ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ এবং ৩য় (ব্রোঞ্জ) এপেক্স ফুডস। ট্রেডিং ও অ্যাসেম্বলি ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, ২য় (রৌপ্য) রানার অটোমোবাইলস পিএলসি এবং ৩য় (ব্রোঞ্জ) বাংলাদেশ সাবমেরিন কেব্ল। আইটি ও টেলিকমিউনিকেশন ক্যাটাগরিতে ১ম (স্বর্ণ) গ্রামীণফোন লিমিটেড, ২য় (রৌপ্য) রবি আজিয়াটা এবং ৩য় (ব্রোঞ্জ) বিডিকম অনলাইন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত