এক ম্যাচ হাতে রেখেই কাতার বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করা ব্রাজিল শুক্রবার ফের মাঠে নামবে। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ ক্যামেরুন। এই ম্যাচের আগে কাতারে ব্রাজিল সমর্থক বাংলাদেশিরা উল্লাস করেছে।
ব্রাজিল সমর্থকদের উল্লাসের সেই ভিডিও ‘বাংলাদেশ সোস্যাল কমিউনিটি কাতর’-এর ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যায় বাংলাদেশি ব্রাজিল সমর্থকেরা বেশ বড়সড় মিছিল নিয়ে নেমেছে রাস্তায়।
নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারায় ব্রাজিল। এরপর সুইজারল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে নিশ্চিত করে শেষ ষোলোর টিকিট।
