'৭১-এর পরাজিত শক্তি আবারও নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে'

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৩:৪৫ পিএম

৭১-এর পরাজিত শক্তি আবারও নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ।

আজ শুক্রবার (২ ডিসেম্বর) সাভার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন। আগামী ১০ ডিসেম্বর সাভারে আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বেনজির আহমেদ বলেন, বিজয়ের মাসে আবারও ১৯৭১-এর পরাজিত শক্তি সভা সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। 

তিনি বলেন, ঢাকা জেলার নেতা কর্মীরা সব সময় মাঠে ছিল। আগামী ১০ ডিসেম্বর সাভারের জনসভা সফল করার জন্যও তারা মাঠে থাকবেন। 

তিনি সবাইকে জনসভা সফল করার আহ্বান জানান।

জেলার সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এই জেলার নেতা কর্মীরা সব সময় ছিল এবং থাকবে।

সভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মন্জুরুল আহসান রাজিব। এছাড়া বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা সম্পাদক হালিমা আক্তার লাবণ্য,সদস্য সিরাজুল ইসলাম, ফখরুল ইসলাম সমর প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত