মেসির ছেলের ভবিষ্যদ্বাণী: আর্জেন্টিনা ৩ অস্ট্রেলিয়া ১

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০২:৪৫ পিএম

দেখতে দেখতে কেটে গেছে বিশ্বকাপের পক্ষকাল। কাতারে ফুটবল মহাযজ্ঞের গ্রুপ পর্ব শেষ হয়ে গেছে। আজ থেকে শুরু হচ্ছে নকআউট পর্ব। আজ রাত ৯ টায় মার্কিন যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই পর্ব। রাত ১ টায় শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে আর্জেন্টাইনরা ৩-১ গোলে জিতবে বলে ভবিষ্যৎ বাণী দিয়েছেন লিওনেল মেসির ছোটো ছেলে ৪ বছর বয়সী সিরো মেসি।

কাতার বিশ্বকাপের প্রথম পর্ব শুরুর পরদিনই দোহায় পৌঁছেছিলেন আর্জেন্টাইন অধিনায়কের পরিবার। তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলে থিয়াগো, মাতেও এবং সিরো গত বুধবার পোল্যান্ডকে হারানোর দিনে স্টেডিয়াম ৯৭৪ উপস্থিত ছিলেন আর্জেন্টিনাকে সমর্থন করার জন্য। এসময় তারা বেশ কিছু ছবি তুলেন, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন। কাকতালীয়ভাবে একটি ছবিতে তারা তারা আর্জেন্টিনা ৩ ও অস্ট্রেলিয়া ১ লিখে একটি ছবি পোস্ট করেন।

জানা গেছে, এটি মেসির ছেটো ছেলে সিরো মেসির ভবিষ্যৎ বাণী আজকের ম্যাচের। তার এই ভবিষ্যৎ বাণী ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। দিয়াগো ম্যারাডোনার স্মৃতিকে আঁকড়ে ধরে এই ভবিষ্যৎ বাণী দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত