দেশের শীর্ষস্থানীয় ক্যানসারের এর ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বীকন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সার্বিক সহযোগিতায় দেশের ২২টি ক্যানসার চিকিৎসা প্রতিষ্ঠান তাদের সেরা অনকোলজিস্ট ও রক্তরোগ বিশেষজ্ঞরা তাদের ফুটবলের দক্ষতা এবং খেলাধুলার একটি অনবদ্য প্রদর্শন করেছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজনের উদ্বোধন করেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক প্রফেসর ড. এম এ হাই। ফাইনালে এনাম মেডিকেল কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আহসানিয়া মিশন ক্যানসার ও জেনারেল হাসপাতাল। বিজয়ী ও বিজিত দলকে ট্রফি তুলে দেন বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মিসেস নুরুন্নাহার করিম। বিজ্ঞপ্তি
×
