স্পিলবার্গকে হারিয়ে সেরা রাজামৌলি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০৩:৪৩ এএম

বিশ্বব্যাপী তার সিনেমা আগেই মাত করেছে। এবার ভারত ছাড়িয়ে নিউইয়র্কে সেরার শিরোপা জিতলেন নির্মাতা এস এস রাজামৌলি। ‘আরআরআর’ ছবির জন্য নিউইয়র্ক ফিল্ম ক্রিটিক্স সার্কেলে সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন তিনি। সেরা নির্মাতা হিসেবে মনোনয়নের তালিকায় ছিলেন স্টিভেন স্পিলবার্গ, ড্যারেন অ্যারনফস্কি, সারাহ পলির মতো হলিউড পরিচালকরা। তাদের হারিয়ে সেরার পুরস্কার উঠল রাজামৌলির হাতে। ১৯৩৫ সালে গঠন করা হয় যুক্তরাষ্ট্রের এই চলচ্চিত্র সমালোচনার সংগঠন। এই সংগঠন থেকে সেরা পরিচালকের পুরস্কার পাওয়া বড় সাফল্য রাজামৌলির জন্য। ‘আরআরআর’ সিনেমায় অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রামচরণ ও জুনিয়র এনটিআর, আলিয়া ভাট, অজয় দেবগনসহ আরও অনেক তারকা। মোট ৬০০ কোটি রুপি বাজেটের ‘ট্রিপল আর’ সিনেমাটিতে তুলে ধরা হয়েছে দুই তেলেগু মুক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত