রায়পুরা

কলাবাগানে পড়ে ছিল বিকৃত করা দুই লাশ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০১:১৯ এএম

নরসিংদীর রায়পুরায় কলাবাগান থেকে অজ্ঞাত দুই যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরের পর উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের বেড়িবাড়ি এলাকার একটি কলাবাগান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, বেড়িবাড়ি এলাকার কলাবাগানগুলো খুবই নির্জন। এখানে মানুষের চলাচল কম। সোমবার দুপুরে কলাবাগানে কাজ করতে এসে স্থানীয়রা বাগানে ১০ থেকে ১৫ হাত দূরত্বে দুটি মরদেহ পড়ে থাকতে দেখে। লাশ দুটির পাশে কিছু টাকা পড়ে থাকতেও দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মরদেহগুলোর মুখ থেঁতলে বিকৃত করে দেওয়া হয়েছে। একটি মরদেহের গলা কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

রায়পুরা থানার ওসি (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, রাতের কোনো একসময় তাদের হত্যা করে এখানে ফেলে গেছে কেউ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত