সম্প্রতি ভাইরাল হয়েছে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের একটি ভিডিও। তাতে দেখা গেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে দেখে হলিউড তারকা শ্যারন স্টোন চমকে উঠলেন। তার অভিব্যক্তি ছিল দেখার মতো! যেন ফ্যান গার্ল মোমেন্ট! এবার নিজের সেই চমকে ওঠা প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন শ্যারন নিজেই। নায়িকাকে বলতে শোনা যায়, ‘আমার দুই সিট পরে বসেছিলেন শাহরুখ। আমি জানতাম না। আমি একটু ঝুঁকে ওকে দেখি। এমনিতে আমি খুব একটা তারকাদের দ্বারা প্রভাবিত হই না। কারণ অনেককেই চিনি। তবে শাহরুখকে দেখে তখন আমার অবস্থা পুরো’। তাইতো ওকে দেখেই ‘ওহ মাই গড’ বলে উঠি। শাহরুখ ছাড়াও বলিউড থেকে ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন এআর রহমান, কাজল, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর ও সাইফ আলি খান। শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছিল এই চলচ্চিত্র উৎসবের ওপেনিং ফিল্ম। শাহরুখকে বিশেষ সম্মাননাও দেয়া হয়।
×
