সেরাকণ্ঠ রেজিস্ট্রেশনে ব্যাপক সাড়া

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১১:৫৩ পিএম

শুরু হচ্ছে সংগীত নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’ সিজন-৭ এর রেজিস্ট্রেশন কার্যক্রম। এতে তুমুল সাড়া পাচ্ছেন আয়োজকরা। এই প্রকল্পের পরিচালক ইজাজ খান স্বপন বলেন, দীর্ঘদিন পর সংগীত নিয়ে প্রতিযোগিতামূলক বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো’র কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে না হতেই ব্যাপক সাড়া পাচ্ছি। এই রিয়েলিটি শো যে মানুষের কাছে কতোটা গ্রহণযোগ্য, রেজিস্ট্রেশন শুরুর পর আরও একবার টের পেলাম। স্বপন জানান, দেশের প্রতিটি বিভাগীয় শহরে হবে অডিশন পর্ব। তৃণমূলের প্রতিভাবান শিল্পীদের খুঁজে আনাই আমাদের একমাত্র লক্ষ্য। প্রধান বিচারক থাকবেন কিংবদন্তী রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সামিনা চৌধুরী। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মারিয়া নূর। রেজিস্ট্রেশন করতে ঙঈঝক আপনার নাম লিখে পাঠিয়ে দিন ২৬৯৬৯ নম্বরে। তথ্য জানতে চোখ রাখুন চ্যানেল আইয়ের পর্দা এবং সেরাকণ্ঠ অফিসিয়াল ফেসবুক পেজে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত