ঢাকাই সিনেমার বহুল চর্চিত নায়িকা পরীমণি। কদিন আগেই স্বামী রাজের সঙ্গে মান-অভিমান ভেঙে স্বাভাবিক ছন্দে ফিরেছে তাদের সম্পর্ক।
এবার দু’জনে এক অপরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তারা। কিন্তু কী এমন চ্যালেঞ্জ একে অপরকে দিলেন রাজ-পরী?
এই মুহূর্তে বিশ্বকাপ-জ্বরে আক্রান্ত গোটা পৃথিবী। পরী ও রাজের সম্পর্কেও লেগেছে সেই আঁচ। লিওনেল মেসির ভক্ত পরীমণি। বিশ্বকাপে প্রিয় দেশ তার আর্জেন্টিনা। অন্যদিকে, ব্রাজিলের ভক্ত রাজ। তাই দু’জনের মধ্যে টক্কর কার পছন্দের দেশ জিতবে ২০২২ এর বিশ্বকাপ সেই নিয়ে।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে রাজ জানান, ব্রাজিল জিতলে পরীকে নিয়ে ইউরোপ পাড়ি দেবেন। আর অভিনেত্রী পাল্টা জানান, আর্জেন্টিনা জিতলে মেসির দেশেই স্বামীকে ঘোরাতে নিয়ে যাবেন তিনি।
