বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আটক হওয়ায় দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে দপ্তরের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি মহাসচিব বুধবার রাতে এ-সংক্রান্ত চিঠি দিয়েছেন।
বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে পুলিশ ও বিএনপি নেতকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন আরো অনেকে। রুহুল কবির রিজভীসহ বিএনপির প্রথম সারির অনেক নেতা আটক রয়েছেন।
