ষষ্ঠ শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১২:২৮ এএম

তৃতীয় অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার

বহুনির্বাচনী প্রশ্ন

১. কম্পিউার প্রসেসরকে ঠান্ডা করতে হলে কী করতে হয়?

ক. এয়ারকন্ডিশন রুমে রাখতে হয়  

খ. পানি দিতে হয়

গ. ফ্যান লাগাতে হয়

ঘ. ভেজা কম্বল দিয়ে ঢেকে রাখতে হয়

২. বিদ্যুতের ভোল্টেজ কত হলে আমরা অনুভব করতে পারি?

ক. ২০                           খ. ৩০      

গ. ৪০                           ঘ. ৬০

৩. আমাদের মস্তিষ্ক থেকে সমস্ত শরীরে সংকেত যায় কীসের মাধ্যমে?

ক. রক্ত                                      খ. পানি     

গ. তাপ                          ঘ. বিদ্যুৎ

৪. বিদ্যুতের ভোল্টেজ কত ভোল্টের বেশি হলে আমরা অনুভব করতে পারি?

ক. ১২ ভোল্ট                  খ. ২৪ ভোল্ট

গ. ৫০ ভোল্ট                  ঘ. ২২০ ভোল্ট

৫. কেউ বিদ্যুৎ শক খেলে হাত-পা নাড়াতে পারে না কেন? মস্তিষ্ক থেকে পাঠানো ছোট বৈদ্যুতিক সংকেতগুলো-

ক. বন্ধ হয়ে যায়              

খ. দ্রুত চলাচল করে

গ. বড় বিদ্যুৎপ্রবাহের নিচে চাপা পড়ে যায়

ঘ. ধীরে চলাচল করে

৬. কম্পিউটারের ভেতরের তাপমাত্রা বাইরের থেকে-

ক. বেশি হতে পারে                       খ. কম হতে পারে

গ. সব সময় সমান থাকে                ঘ. কোনোটাই নয়

৭. কম্পিউটারের নিরাপদ ব্যবহারের ক্ষেত্রে লক্ষণীয়-

র. কি-বোর্ড ঠিক আছে কি-না

রর. বৈদ্যুতিক সংযোগ ঠিক আছে কি-না

ররর. ধুলো জমেছে কি-না

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর

গ. রর ও ররর                             ঘ. র, রর ও ররর

৮. এলসিডি মনিটর পরিষ্কার চেষ্টা করা ভালো নয় কেন?

ক. হাত চুলকাতে পারে

খ. পিক্সেল ক্ষতিগ্রস্ত হতে পারে

গ. কাচ ভেঙে যেতে পারে

ঘ. বৈদ্যুতিক শক লাগতে পারে

৯. কম্পিউটার মনিটর পরিষ্কার করতে হলে প্রথমেই কী করতে হবে?

ক. ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে

খ. বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে

গ. শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে

ঘ. মনিটরের গ্লাস সরিয়ে ফেলতে হবে

উত্তর

১. গ, ২. ঘ, ৩. ঘ, ৪. গ, ৫. গ, ৬. ক, ৭. গ, ৮. খ, ৯. গ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত