তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেডের ১৯তম এজিএম গতকাল বুধবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এডিএন টেলিকমের চেয়ারম্যান আসিফ মাহমুদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মো. মনির হোসেন।
সভায় গত অর্থবছরে কোম্পানির আয়-ব্যয়ের হিসাব ও অন্যান্য পূর্বনির্ধারিত এজেন্ডার ওপর বিস্তারিত আলোচনা ছাড়াও শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের এজেন্ডা অনুমোদিত হয়। এ ছাড়া বিশেষ এজেন্ডা হিসেবে আইপিও ফান্ডের পরিবর্তিত ব্যবহার ও সময় বৃদ্ধির বিষয়টি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি
