আবারও হাসপাতালে ভর্তি সোহেল রানা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০৪:১৫ পিএম

ইউরিনে ইনফেকশন সমস্যায় হাসপটাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা। তার ছেলে মাশরুর পারভেজ এ তথ্য নিশ্চিত করেন। গত মাসে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে চোখের চিকিৎসা করিয়ে দেশে ফেরেন অভিনেতা। মাস পেরোনোর আগেই ফের হাসপাতালে ভর্তি হতে হলো তাকে।

এর আগে সোহেল রানার চোখের ভুল চিকিৎসার অভিযোগ তোলেন মাশরুর। সে সময় তিনি জানান, ২৫ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে সোহেল রানার চোখের সার্জারি হয়। এতে সুস্থতার বদলে জটিলতা দেখা দেয়। ফলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সোহেল রানা একাধারে প্রযোজক, পরিচালক ও অভিনেতা। পর্দায় তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন অসংখ্য ভক্ত। দীর্ঘ ক্যারিয়ারে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত