শনিবার (১০ ডিসেম্বর) গণসমাবেশ নিয়ে বিএনপির প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে ডিএমপি কার্যালয়ে বৈঠক করছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর নেতৃত্বে প্রতিনিধি দলে আছেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর ঢাকায় ১০ ডিসেম্বর বিএনপির পরিকল্পিত সমাবেশ নিয়ে অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে এ বৈঠক হচ্ছে বলে জানা গেছে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে প্রতিনিধিদলের বৈঠক শুরু হয়।
