কাতারে নিজেদের লক্ষ্যপূরণে ব্যর্থ হয়েছে স্পেন। শেষ ষোলোয় মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। সে বিদায়ের পর গুঞ্জন ছিল কোচ লুইস এনরিক দায়িত্ব ছাড়ছেন। অবশেষে সেটাই সত্যি হয়েছে। ব্যর্থতার দায় নিয়ে চাকরি ছাড়লেন তিনি। তার জায়গায় নতুন কোচ হচ্ছেন আরেক স্প্যানিয়ার্ড লুইস দে লা ফুয়েন্তে। লেফট ব্যাক হিসেবে নিজে স্পেন বয়সভিত্তিক দলে খেলেছেন। সর্বশেষ টোকিও অলিম্পিকে স্পেন দলের কোচ ছিলেন ৬১ বছর বয়সী দে লা ফুয়েন্তে।
×
