চাকরি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১২:২৯ এএম

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

পদ ও যোগ্যতা : আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ১ জন। স্নাতক বা সমমানের ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা। বেতনক্রম: ১১৩০০-২৭৩০০ টাকা। অ্যাকাউন্ট্যান্ট ২ জন। বাণিজ্য বিভাগে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা। বেতনক্রম : ১১৩০০-২৭৩০০ টাকা। স্টোরকিপার ১ জন। কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের চাকরির অভিজ্ঞতা। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। অডিট অ্যাসিস্ট্যান্ট ১ জন। ব্যবসায় শিক্ষা বা বাণিজ্য বিভাগে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের চাকরির অভিজ্ঞতা। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। সার্ভেয়ার ২ জন। সার্ভে বিষয়ে ডিপ্লোমা সনদপ্রাপ্ত। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। লিফট অপারেটর ১ জন। এসএসসি বা সমমানের পাস এবং লিফট চালনা ও সার্ভিসিংয়ের কাজে ২ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৯০০০-২১৮০০ টাকা। অ্যামোনিয়া প্রিন্ট অপারেটর ১ জন। এসএসসি বা সমমানের পাস এবং অ্যামোনিয়া প্রিন্ট অপারেটরের কাজে ২ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৯০০০-২১৮০০ টাকা। প্রসেস সার্ভার ১ জন। এসএসসি বা সমমানের পাস এবং সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৮৮০০-২১৩১০ টাকা। অফিস সহায়ক ৪৮ জন। এসএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ২৫ মার্চ ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স বয়স ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। সেতু কর্তৃপক্ষের এই  (www.bba.gov.bd) ওয়েবসাইট অথবা  (http:// eservice.bba.gov.bd/recruitment/)  ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। আবেদনসহ দরকারি সব তথ্য পাওয়া যাবে এই  (www.bba.gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, প্রশাসন শাখা, সেতু ভবন, বনানী, ঢাকা।

সূত্র : ইত্তেফাক, ১৫ নভেম্বর ২০২২, পৃষ্ঠা ১৪

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ

পদ ও যোগ্যতা : কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী ৪ জন। কমপক্ষে ২য় শ্রেণির স্নাতক বা সমমান পাস এবং কম্পিউটার চালনায় দক্ষ। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। সাধারণ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। (যঃঃঢ়://নযঃঢ়ধ.ঃবষবঃধষশ.পড়স.নফ) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৩ ডিসেম্বর ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও অন্য দরকারি সব তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির এই  (http:// bhtpa.teletalk.com.bd) ওয়েবসাইটে। যোগযোগ : বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা।

সূত্র : সমকাল, ৭ নভেম্বর ২০২২, পৃষ্ঠা ৩

×
সর্বশেষ সর্বাধিক পঠিত