দেশ রূপান্তর-বসুন্ধরা কিংস প্রতিদিনের কুইজ

‘একদিন বাংলাদেশও বিশ্বকাপ ফুটবল খেলবে’

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০৪:১১ এএম

জমে উঠেছে বিশ্বকাপ কুইজ। প্রতিদিনই কুইজের ড্র ও পুরস্কার ঘিরে দেশ রূপান্তরে সাজসাজ রব। এমনই আনন্দ আয়োজনে গতকাল শুক্রবার অতিথি ছিলেন একসময়ের সাড়া জাগানো ফুটবলার আশরাফ উদ্দিন আহমদ চুন্নু ও সাফ গেমসে স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত।

দুই অতিথি মিলে বসুন্ধরা কিংসের সৌজন্যে পুরস্কার ট্যাব তুলে দেন কুইজ-১৭ বিজয়ী নুসরাতের হাতে। এসময় প্রতিক্রিয়ায় শিশু নুসরাত বলে, ট্যাবটিতে সে কার্টুন দেখবে। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে র‌্যাংগস, ভিসতা, ওয়ালটন ও বসুন্ধরা কিংসের সহায়তায় দেশ রূপান্তর আয়োজন করেছে চারটি নিয়মিত কুইজ। আর রূপায়ণ সিটি মেগা কুইজের পুরস্কার রূপায়ণ সিটির সৌজন্যে দিচ্ছে একটি রেডি ফ্ল্যাট।

গতকাল কুইজের ড্র ও পুরস্কার প্রদান আয়োজনে হেড অব ইভেন্টস অ্যান্ড ব্র্যান্ডিং শিমুল সালাহ্উদ্দিনের উপস্থাপনায় অতিথি সাবেক ফুটবল তারকা আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, এস এ গেমসে স্বর্ণজয় করে বাংলাদেশের মানুষকে গর্বিত করা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ছাড়াও ছিলেন দৈনিক দেশ রূপান্তরের প্রশাসন বিভাগের ব্যবস্থাপক ইউসুফ কবির।

পুরস্কার তুলে দেওয়ার পর ড্র আয়োজনে অজস্র সঠিক উত্তরের মধ্যে থেকে কুইজ ১৮-এর বিজয়ী নবাবপুরের মাসুদের নামটি তোলেন অতিথিরা।

প্রাণবন্ত এ আয়োজনে কিংবদন্তি ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু বলেন, ‘বিশ্বকাপ নিয়ে দেশ রূপান্তরের আয়োজন খুবই প্রশংসার যোগ্য, এত এত মানুষ ফুটবল নিয়ে মেতে উঠেছে, মেতে উঠিয়েছে দেশ রূপান্তর, এজন্য দেশ রূপান্তরকে ধন্যবাদ।’

ভারোত্তোলনে স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত বলেন, ফুটবল উন্মাদনায় কে কোন দল করে এটা নয়, গুরুত্বপূর্ণ হলো খেলার সৌন্দর্য উপভোগ করা এবং আমাদের খেলোয়াড়দের প্রতি যতœশীল হওয়া। এদেশের মানুষ যেভাবে ফুটবল ভালোবাসে আমি মনে করি বাংলাদেশের বিশ্বকাপে খেলা উচিত দ্রুতই।’

আগামীকাল রবিবার সন্ধ্যায় কুইজের ড্র আয়োজনে বিজয়ী মাসুদের হাতে বসুন্ধরা কিংসের ট্যাব তুলে দেওয়া হবে। তবে আয়োজনের ড্র যথারীতি শনিবারও অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত