সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোর বিপক্ষে খেলতে নামছে পর্তুগাল। কাতারের আল থুমামা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত ৯ টায়। আগের ম্যাচের মতো এবারও ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই শুরুর একাদশ সাজিয়েছেন পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস।
পর্তুগালের নিয়মিত অধিনায়ক সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতেও ছিলেন না শুরুর একাদশে। তবে সেই ম্যাচে দাপট দেখায় পর্তুগিজরা। গনজালো রামোস করেছিলেন হ্যাটট্রিক। দ্বিতীয়ার্ধে রোনালদোকে নামালেও পাননি গোলের দেখা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তাকে উঠিয়ে নেওয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন।
পর্তুগাল একাদশ
দিয়াগো কস্তা, ডিয়োগো ডালোট, পেপে, রুবেন ডায়াস, রাফায়েল গুয়েরেইরো, ব্রুনো ফার্নান্দেস, ওটাভিও, বার্নার্ডো সিলভা, জোয়াও ফেলিক্স, গনজালো রামোস, রুবেন নেভেস।
মরক্কো একাদশ
বুনোউ, হাকিমি, এল ইয়ামিক, সাইস, আত্তিয়াত আল্লাহ, ওনাহি, আমরাবাত, আমাল্লাহ, জিয়াচ, এন-নেসিরি, বাউফল
