আইএমডিবির তালিকায় ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা বর্তমানে ধানুশ। তালিকার প্রথম দশজনের ছয়জনই দক্ষিণের তারকা। সবচেয়ে জনপ্রিয় তারকার তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন আলিয়া ও ঐশ্বরিয়া। চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন রামচরণ ও সামান্থা রুথ প্রভু। ষষ্ঠ স্থান পেয়েছেন হৃতিক রোশন। এরপরেই আছেন কিয়ারা আদভানি। অষ্টম স্থানে যৌথভাবে আছেন জুনিয়র এনটিআর। নবম ও দশম স্থানে আল্লু অর্জুন ও যশ। তালিকাটি তৈরি করা হয়েছে তারকাদের অফিশিয়াল পেজভিউয়ের সংখ্যার ওপর ভিত্তি করে। বুধবার এ তালিকা প্রকাশ করা হয়। এ বছর ধানুশকে দেখা গেছে তামিল ছবি ‘মারান’ এবং হলিউডের ‘দ্য গ্রে ম্যান’-এ। বছরজুড়ে আলিয়ার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘ডার্লিংস’ মুক্তি পেয়েছে এ বছর। রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পর মা হয়েছেন সম্প্রতি। আর ঐশ্বরিয়াকে দেখা গেছে মণি রতœমের সুপারহিট সিনেমা ‘পন্নিইন সেলভান’-এ।
×
