দ্বিতীয় অধ্যায় : কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি
বহুনির্বাচনী
১. তুমি একটি ছবির ডিজিটাল প্রতিলিপি করতে চাও। এ ক্ষেত্রে কম্পিউটারের কোন ডিভাইসটি ব্যবহার করবে?
ক. প্লটার খ. কি-বোর্ড গ. প্রিন্টার ঘ. স্ক্যানার
২. প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলা যায় কারণ
র. এটি মাদার বোর্ডের সঙ্গে সংযুক্ত থাকে
রর. প্রসেসর কম্পিউটারের সব কাজের নির্দেশনা দেয়
ররর. এর মাধ্যমে তথ্যের প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. ররর ঘ. র, রর ও ররর
৩. তোমার ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি সেভ বা সংরক্ষণ করতে কোন ডিভাইসটি ব্যবহার করবে?
ক. রম খ. র্যাম
গ. প্রসেসর ঘ. হার্ডডিস্ক
৪. কম্পিউটারে একসঙ্গে সরাসরি ছবি দেখা ও কথা বলার জন্য কোন কোন ডিভাইস ব্যবহার করা হয়?
ক. প্রিন্টার ও ওয়েব ক্যামেরা
খ. ওয়েব ক্যামেরা ও মাইক্রোফোন
গ. কম্পিউটার ও মাইক্রোফোন
ঘ. কম্পিউটার ও ওয়েব ক্যাম
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মতিন সাহেবের বড় নাতনি কণা ল্যাপটপে বসে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট খেলা দেখছে। তা দেখে মতিন সাহেব তার নাতনিকে জিজ্ঞেস করলেন, ‘তুই ল্যাপটপে স্যাটেলাইট সংযোগ নিয়েছিস?’ কণা খেলাটি পরে দেখার জন্য রেকর্ড করে রাখল।
৫. কণা খেলা দেখতে পারে
র. ইন্টারনেট ব্যবহার করে রর. ল্যাপটপে টিভি কার্ড সংযোগ করে
ররর. টেলিভিশন-ল্যাপটপ সংযোগ করে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৬. খেলাটি রেকর্ড করার সবচেয়ে সুবিধাজনক ডিভাইস কোনটি?
ক. হার্ডড্রাইভ খ. পেনড্রাইভ
গ. সিডি ঘ. ডিভিডি
৭. বর্তমানে কয় ধরনের মাউস আছে?
ক. এক ধরনের খ. দুই ধরনের
গ. তিন ধরনের ঘ. বহু ধরনের
৮. আজকে সবচেয়ে আধুনিক যন্ত্রটিই আগামীকাল হয়ে যাচ্ছে
ক. বাতিল খ. পুরনো
গ. আরও আধুনিক ঘ. ব্যবহার অযোগ্য
৯. কি-বোর্ডের বোতাম চেপে যন্ত্রের মধ্যে কী প্রবেশ করানো হয়?
ক. ছবি খ. কথা
গ. নির্দেশনা ঘ. কাগজ
১০. কি-বোর্ড সাধারণত কোন ভাষায় হয়?
ক. বাংলা খ. ইংরেজি
গ. আরবি ঘ. গাণিতিক
উত্তর
১. ঘ, ২. ঘ, ৩. ঘ, ৪. খ, ৫. ক, ৬. ক, ৭. ঘ, ৮. খ, ৯. গ, ১০. খ
