প্রতি চার বছর পরপর আসে বিশ্বকাপ ফুটবল। ২০২২ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিশাল আয়োজন নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনায় সামিল হয়েছে দেশ রূপান্তর। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর করছে সবচেয়ে বড় আয়োজন। বুরোচাগা, ভেরন, জিকোর মতো কিংবদন্তি ফুটবলারদের নিয়মিত কলাম ছাড়াও ৫টি বিশ্বকাপ কুইজ প্রকাশিত হচ্ছে দেশ রূপান্তরের পাতায়। রূপায়ণ সিটি, র্যাংগস, ভিসতা, ওয়ালটন ও বসুন্ধরা কিংসের সহায়তায় আয়োজিত এই পুরস্কারগুলোর প্রত্যেকটিতেই থাকছে আকর্ষণীয় সব উপহার। রূপায়ণ সিটি মেগা কুইজের পুরস্কার হিসেবে আছে রূপায়ণ সিটির সৌজন্যে একটি রেডি ফ্ল্যাট।
সোমবার (১২ ডিসেম্বর) কুইজের ড্র ও পুরস্কার প্রদান আয়োজনে প্রতিদিনের কুইজ-২০ এর বিজয়ী গুলশানের শামীম বললেন, ‘যখন আমি বুঝতে পারি দেশ রূপান্তর থেকে ফোন এসেছে, মনে হচ্ছিল ভাগ্যের চাকা বদলে গেলো। অনেক খুশি লাগছে এতো সুন্দর আয়োজন দেখে।'
বসুন্ধরা কিংসের সৌজন্যে দেশ রূপান্তর-বসুন্ধরা কিংস প্রতিদিনের কুইজে অংশ নিয়ে প্রতিদিন একজন পাঠক জিতে নিচ্ছেন একটি করে ট্যাব। উৎসবমুখর পরিবেশে প্রতিদিনই দৈনিক দেশ রূপান্তর কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কুইজের ড্র।
সোমবার কুইজের ড্র ও পুরস্কার প্রদান আয়োজনে বিকাশের হেড অব করপোরেট কম্যুনিকেশন শামসুদ্দিন হায়দার ডালিম ও দেশ রূপান্তরের যুগ্ম বার্তা সম্পাদক জুয়েল মোস্তাফিজ পুরস্কার তুলে দেন বিজয়ী শামীমের হাতে।
তার আগে, আয়োজনের সঞ্চালক, দৈনিক দেশ রূপান্তরের হেড অব ইভেন্টস অ্যান্ড ব্র্যান্ডিং শিমুল সালাহউদ্দিনের প্রশ্নের জবাবে জনপ্রিয় সংবাদ উপস্থাপক শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, আমার দল ব্রাজিল অনেক আগেই বাদ পড়েছে। তবে আমার স্ত্রী আর্জেন্টিনা ফ্যান, তার জন্য চাই আর্জেন্টিনা জিতুক।
এ সময় জুয়েল মোস্তাফিজ বলেন, আমি ব্রাজিল করলেও, দেশের বেশিরভাগ সুন্দরীরা আর্জেন্টিনা করেন। ফলে মেসির হাতে কাপ দেখতে চাই।
দেশ রূপান্তরের কুইজ আয়োজন নিয়ে শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, ‘একটা পত্রিকা যে এতো সুন্দর আয়োজন করতে পারে সেটা ভাবতেই ভালো লাগে! প্রিয় দেশ রূপান্তর পত্রিকার প্রতিদিনের আপডেটের সঙ্গে থাকি। এমন আয়োজন অব্যহত থাকলে দ্রুতই দেশ রূপান্তর সেরা পত্রিকায় জায়গায় দখল করবে’।
ড্র আয়োজনে এরপর অজস্র সঠিক উত্তরের মধ্যে থেকে কুইজ ২১ এর বিজয়ী মতিঝিলের একরামুল হকের নাম তোলেন অতিথিরা। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় কুইজের ড্র আয়োজনে তার হাতে বসুন্ধরা কিংসের ট্যাব তুলে দেওয়া হবে।
মঙ্গলবার সন্ধ্যার এ আয়োজনে বিকাশের হেড অব করপোরেট কম্যুনিকেশন্স শামসুদ্দিন হায়দার ডালিম ছাড়াও ছিলেন দেশ রূপান্তরের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মিজানুর রহমান, যুগ্ম বার্তা সম্পাদক জুয়েল মোস্তাফিজ, দেশ রূপান্তরের বিপণন বিভাগের সহ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম, ব্যবস্থাপক ওবাইদুর রহমান, সহ-ব্যবস্থাপক ইসমাইল হোসেনসহ অনেকে।
পুরো আয়োজনটি লিটু হাসানের প্রযোজনায় দেখা যাবে দৈনিক দেশ রূপান্তরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। প্রতিদিনের কুইজ ব্যবস্থাপনায় সহযোগিতা করেছেন প্রদায়ক ঐশ্বর্য্য ইকা, এনামুল হক নাঈম, মাসুমা মুসরাত শৈলী ও আহমদ মানিক।
