‘জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ’

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১২:১৮ এএম

পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সব ক্ষেত্রেই পুলিশ পেশাদারির সঙ্গে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে। আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর সার্কিট হাউস মাঠে আইজিপি কাপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও মিডিয়াকর্মী সবাই মিলে একই প্ল্যাটফর্মে কাজ করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণে এনেছি। আশাকরি এই নিয়ন্ত্রণের কার্যক্রম অব্যাহত থাকবে। আর পুলিশের যে সক্ষমতা রয়েছে তাতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত