শাহজালাল বিমানবন্দরে তেলবাহী গাড়িতে আগুন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১১:১৮ এএম

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে দুইটি তেলবাহী গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা ১২ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় ১০টা ৫২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

 

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিউটি অফিসার রোজিনা আক্তার। 

তিনি জানান, শাহজালাল বিমানবন্দরে একটি তেলবাহী গাড়িতে আগুন লেগেছে বলে সকাল ১০টা ১২মিনিটে আমরা খবর পেয়েছি।

আগুন নিয়ন্ত্রণে কুর্মিটোলা থেকে ৩টি ও উত্তরা থেকে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রেণে কাজ করে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত