Learning English

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১০:৪৪ পিএম

কোনো ভাষার বাগধারা সে ভাষাভাষী মানুষের জীবনযাপন ও সংস্কৃতি থেকে উঠে আসে। তাই বাগধারার সব শব্দের অর্থ জানা থাকলেও ভিন্ন ভাষাভাষীর পক্ষে বাগধারাটির মর্মার্থ বোঝা সম্ভব নাও হতে পারে। ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও ব্যবহার করতে এর বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। সর্বাধিক ব্যবহৃত কিছু ইংরেজি বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব

Backseat driver

অনাকাক্সিক্ষত পরামর্শদাতা, না চাইলেও যে ব্যক্তি উপদেশ দেয় এবং সমালোচনা করে

Examples

a. Daisy is such a backseat driver, she needs to stop interfering-no one asked for her advice.

ডেইজি না চাইতেই খুব উপদেশ দেয়, তাকে অবশ্যই নাক গলানো বন্ধ করতে হবে-কেউ তার উপদেশ চায়নি।

b. Jake tries to sound like an authority on the subject but he’s actually a backseat driver.

জ্যাক চেষ্টা করে কর্র্তৃত্ব নিয়ে কথা বলতে কিš‘ সে আসলে এমন পরামর্শক যার পরামর্শ কেউ চায় না।

c. This is my assignment and I do not need any backseat driver on this one.

এটা আমার প্রকল্প এবং এই কাজে আমার কোনো অনাকাক্সিক্ষত পরামর্শদাতার প্রয়োজন নেই।

d. Instead of being a backseat driver, I would rather take full responsibility and lead the project.

অনাকাক্সিক্ষত পরামর্শদাতা হওয়ার চেয়ে, আমি বরং সম্পূর্ণ ফাউ দায়িত্ব নেব এবং প্রকল্পের নেতৃত্ব দেব।

e. Nobody likes a backseat driver constantly nagging them when they want to work peacefully.

শান্তিতে কাজ করার সময় কেউই চায় না কোনো অনাকাক্সিক্ষত পরামর্শদাতা লাগাতার তাদের খোঁচাক।

In the bag

কোনো জিনিস, দায়িত্ব, পদপদবি, সফলতা নিজের করায়ত্ত হওয়া শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা এমন বোঝাতে এই প্রবচন ব্যবহৃত হয়।

Examples

a. Did you get the job you applied for?

Not yet, but it’s in the bag.

যে চাকরির জন্য তুমি আবেদন করেছিলে তা কি পেয়েছো?

এখনো নয়, শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা।

b. The deal was finally in the bag after a few rounds of tough negotiations.

বেশ কয়েকবার আলাপ-আলোচনার পরে অবশেষে ব্যবসায়িক চুক্তিটি প্রায় আয়ত্তে এসেছে।

c. The game was in the bag when the team scored their third goal.

তৃতীয় গোলের পর খেলা দলটির আয়ত্তে এলো।

d. I have not yet got the job, but I believe its pretty much in the bag.

আমি এখনো চাকরিটি পাইনি, কিন্তু আমি বিশ্বাস করি পাওয়া এখন আনুষ্ঠানিকতা মাত্র।

e. Everyone thought that he had the match in the bag, but his opponent suddenly put in a tremendous performance and snatched it away from him.

সবাই ভেবেছিল খেলাটি তার আয়ত্তে আছে কিন্তু তার প্রতিপক্ষ হঠাৎ অসাধারণ নৈপুণ্য দেখাল এবং তার কাছ থেকে এটি (খেলা) কেড়ে নিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত