সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন। তিনি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত ছিলেন। হাবিবুর রহমানের আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ডিএমডি ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং বেলজিয়ামের ব্রাসেলস থেকে এমবিএ সম্পন্ন করা হাবিবুর রহমান এএনজেড গ্রিনলেজ ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং পেশা শুরু করেন। দীর্ঘ ২৭ বছরের ব্যাংকিং পেশায় তিনি দি সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এইচএসবিসি এবং কানাডার টরন্টো ডমিনিয়ন ব্যাংকে চাকরি করেন।
এ ছাড়া এসবিএসি ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সম্প্রতি যোগদান করেছেন মো. আবদুল মতিন। ডিএমডি হিসেবে যোগ দেওয়া আবদুল মতিন এর আগে ইস্টার্ন ব্যাংক লিমিটেডে ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। মতিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৯৬ সালে সাউথইস্ট ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা হিসেবে ব্যাংকিং পেশা শুরু করেন। তিনি ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। দীর্ঘ ২৬ বছর ব্যাংকিং পেশায় তিনি ন্যাশনাল, প্রাইম এবং ঢাকা ব্যাংক লিমিটেডে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি
