ফাইনালে ফ্রান্স দলে ফিরছেন বেনজেমা!

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০৫:৩৩ পিএম

চোটের কারণে শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন করিম বেনজেমা। তবে তার বদলী হিসেবে কাউকে দলে নেয়নি ফ্রান্স। অসময়ের উরুর চোট সেরেও গেছে দ্রুতই। তাই গুঞ্জন রয়েছে আগামী রবিবার কাতারে টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে দেখা যাবে এবারের ব্যালন ডি’অর বিজয়ীকে।  

তিউনিসিয়ার সঙ্গে গ্রুপ পর্বে ফরাসিদের হারের পর আভাস দিয়েছিলেন বেনজেমা। একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন স্টেডিয়াম ৯৭৪। তবে তার ম্যাচে আর তাকে দেখা যায়নি। ফাইনালের আগেও তাই হুট করে ফের আলোচনায় বেনজেমার সংযুক্তি।

মঙ্গলবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দিদিয়ের দেশমকে ফাইনালে ফ্রান্সের হয়ে করিম বেনজেমার সম্ভাব্য অংশগ্রহণ বিষয়ে জিজ্ঞাসা করা হলে কৌশলে তা এড়িয়ে যান ফরাসি কোচ।

বিশ্বকাপ জয়ী খেলোয়াড় এবং কোচকে জিজ্ঞাসা করা হয়েছিল ৩৪ বছর বয়সী বেনজেমাকে ফাইনালে দেখা যাবে কি না? দেশম উত্তরে বলেন, ‘আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না। পরের প্রশ্ন করুন।’

ফ্রান্স নক আউট পর্বে ওঠার পরেও বেঞ্জেমা দলে যোগ দিতে পারেন বলে মনে করেছিলেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ফাইনালের আগে বেঞ্জেমা দলে ফিরবেন কি না তা এখনও স্পষ্ট নয়। ফ্রান্সের তরফে কোনো কিছু জানানো হয়নি। বেঞ্জেমাও কিছু জানাননি। তবে চাইলে ফ্রান্স দলে দেখা যেতে পারে বেঞ্জেমাকে। তার খেলতে কোনো বাধা নেই।

রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার বেনজেমা টুর্নামেন্টের প্রাক্কালে অসময়ে উরুর চোটে ভোগার পরে কাতারে দলের পরিকল্পনা থেকে বাদ পড়েছিলেন। তবে তিনি প্রশিক্ষণে ফিরে এসেছেন, ফ্রান্সের স্কোয়াডেও তার নাম রয়ে গেছে। যার অর্থ হল রবিবার আর্জেন্টিনার বিপক্ষে খেলার সময় তাকে দলের জার্সি গায়ে দেখা যেতে পারে।

রাশিয়া বিশ্বকাপে দেশমের সঙ্গে ঝামেলার জন্য দলে জায়গা হয়নি বেঞ্জেমার। এ বার সেসব মিটিয়ে তার নাম বিশ্বকাপের দলে রাখা হয়। রিয়াল মাদ্রিদের ছন্দে থাকা ফুটবলারকে বিশ্বকাপে দেখার জন্য মুখিয়ে ছিলেন সমর্থকরা। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি বেঞ্জেমা চোট পাওয়ায়। তবে ফাইনালের আগে তিনি দলে ফিরলেও ফিরতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত