পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে গতকাল বৃহস্পতিবার চার ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে ভোর সাড়ে ৫টার দিকে সাময়িক বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরি ঘাট শাখার (বাণিজ্য) ব্যবস্থাপক আব্দুল সালাম বলেন, পদ্মার মাঝ নদীতে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দিই। পরে সকালে কুয়াশা কমলে ১১টি ফেরি দিয়ে সিরিয়াল অনুযায়ী যানবাহন নিয়ে ফেরি পারাপার করা হচ্ছে।
