ভোক্তা পর্যায়ে সবচেয়ে বেশি ব্যবহৃত সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়েছে সরকার। প্রায় এক মাস পর ভোজ্য তেলের দাম সমন্বয় করা হলো। বাণিজ্য মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, খুচরা বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়ে ১৮৭ এবং খোলা সয়াবিন তেলের দাম কমিয়ে ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক শামীমা আকতার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দাম সমন্বয়ের বিষয়টি জানানো হয়। নতুন দাম কার্যকর হবে আগামী রবিবার থেকে।
