তৃতীয় দিন শেষে ৪৭১ রানে পিছিয়ে বাংলাদেশ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ০৫:১৯ পিএম

চট্টগ্রামে টাইগারদের ৫১৩ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছে ভারত। ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ঘোষণা করেছে ইনিংস। তাতে তৃতীয় দিনের শেষে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৪২ রান।

জয়ের জন্য বাকি দুই দিনে তাদের আরও প্রয়োজন ৪৭১ রান। উইকেটে নাজমুল হোসেন শান্ত ২৫ ও জাকির হাসান ১৭ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের প্রথম ইনিংস ১৫০ রানে থামে। তবে ফলোঅন করায়নি ভারত। নিজেরা দ্বিতীয় ইনিংস খেলতে নেমে হেসেখেলে রান তুলছিল। লোকেশ রাহুল এবং শুভমান গিল উপহার দেন ৭০ রানের উদ্বোধনী জুটি। ২৩ রান করা রাহুলকে ফেরান খালেদ আহমেদ।

৮৪ বলে ফিফটি করা শুভমান পেয়ে যান ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা। ১৪৭ বলে ক্যারিয়ারে প্রথমবার তিন অংক ছুঁয়ে ফেলেন শুভমান। ১১০ রান করে মেহেদি মিরাজের বলে ক্যাচ তুলে বিদায় নেন। তার ১৫২ বলের ইনিংসে ছিল ১০টি চার এবং ৩টি ছক্কার মার। শুভমানের বিদায়ের সঙ্গে ভাঙে ১১৩ রানের দ্বিতীয় উইকেট জুটি। পুজারাও ৮৭ বলে ফিফটি পূরণ করেন। ১৩০ বলে তুলে নেন ক্যারিয়ারের ১৯ নম্বর টেস্ট সেঞ্চুরি। এর পরই ২ উইকেটে ২৫৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত