আইডিয়া প্রকল্প ও মাইক্রোসফটের এলওআই স্বাক্ষর

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১২:০৯ এএম

ডিপ টেকনোলজি স্টার্টআপদের সহায়তায় এবং দেশীয় উদ্ভাবনকে ত্বরাণ্বিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রেপ্রেনিউরশিপ এন্ট্রেপ্রেনিউরশিপ অ্যাকাডেমি (আইডিইএ) প্রকল্পের সাথে লেটার অব ইন্টেন্ট (এলওআই) স্বাক্ষর করেছে মাইক্রোসফট।               

‘মাইক্রসফট ফর স্টার্টআপ ফাউন্ডারস হাব’ প্রোগ্রামের সুবিধা নেয়ার সুযোগ প্রদান করে স্থানীয় স্টার্টআপগুলোকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ মাইক্রোসফট। ‘ভিজ্যুয়াল স্টুডিও’, ‘গিটহাব’, এম৩৬৫, ‘পাওয়ার প্ল্যাটফর্ম’ ও ‘ডায়নামিক ৩৬৫’-সহ মাইক্রোসফটের বিভিন্ন টুলস এবং প্ল্যাটফর্মের সকল সুবিধা প্রদান করবে এ প্ল্যাটফর্ম। স্টার্টআপ উদ্যোক্তাদের লক্ষ্য অর্জনে এবং তাদের আইডিয়া বাস্তবায়নেও সক্ষম করে তুলতে ভূমিকা রাখবে এ প্ল্যাটফর্ম।  বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত