নিখোঁজ অটোরিকশা চালকের খন্ডিত লাশ উদ্ধার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ০২:২৩ এএম

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় কাশবন থেকে এক অটোরিকশা চালকের দ্বিখ-িত লাশ উদ্ধার করেছে পুলিশ। মো. মোস্তফা (৩৬) নামে ওই চালককে গলা কেটে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে রাখা হয়। তার অটোরিকশাটিও খোয়া গেছে। গতকাল শনিবার দুপুরে লাশ উদ্ধারের পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এর আগে গত ৭ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন মোস্তফা।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক দেশ রূপান্তরকে বলেন, ‘নিহত মোস্তফার অটোরিকশা পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে। বাধা পেয়ে তাকে হত্যা করা হয়েছে। ছিনতাইয়ের বিষয়টিসহ সম্ভাব্য সব কারণ মাথায় রেখে তদন্ত করা হবে।’

মরদেহে আগুনে পোড়ার চিহ্নের বিষয়ে তিনি বলেন, ‘কাশবনের ছন পোড়া অবস্থায় রয়েছে। লাশ পোড়ানোর উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছিল কি না তা আসামি ধরার আগে নিশ্চিত হওয়া যাচ্ছে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত