৩৬ বছরের শিরোপা ঘোচানোর সুযোগ আর্জেন্টিনার সামনে। আর ফ্রান্সের সুযোগ ব্রাজিলের পর দ্বিতীয় দল হিসেবে টানা দুইবার শিরোপা জেতার। কাতার বিশ্বকাপের ফাইনালে এ দুই দল মুখোমুখি হচ্ছে আজ। লুসাইল আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে তারা।
সেই ম্যাচে আর্জেন্টিনা খেলতে নামছে ৪-২-২ ফরম্যাশনে। আর ফ্রান্স ৪-২-৩-১ ফরম্যাশনে শিরোপা ধরে রাখার মিশনে খেলতে নামছে।
আর্জেন্টিনা একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, মোলিনা, রোমেরো, ওটামেন্ডি, আকুনা, ডি পল, ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, ডি মারিয়া, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ।
ফ্রান্স একাদশ
হুগো লরিস, কুন্ডে, উপমেকানো, ভারানে, টি. হার্নান্দেজ, রাবিওট, শুয়োমেনি, কিলিয়ান এমবাপ্পে, গ্রিজম্যান, ডেম্বেলে, অলিভার জিরুদ।
