চাকরি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ০১:৩৪ এএম

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ঢাকা

পদ ও যোগ্যতা : ইঞ্জিনিয়ার (স্ট্রাকচারাল সেইফটি) ১ জন। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। স্ট্রাকচারাল অ্যাসেসমেন্ট অ্যান্ড ডিজাইন রিভিউ-সংক্রান্ত কাজে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা। মাসিক বেতন : প্রকল্পের নির্ধারিত বেতন কাঠামো অনুসারে। ইঞ্জিনিয়ার (ফায়ার সেইফটি) ১ জন। সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। ফায়ার অ্যাসেসমেন্ট অ্যান্ড ডিজাইন রিভিউ-সংক্রান্ত কাজে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা। মাসিক বেতন : প্রকল্পের নির্ধারিত বেতন কাঠামো অনুসারে। ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল সেইফটি) ১ জন। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। ইলেকট্রিক্যাল অ্যাসেসমেন্ট অ্যান্ড ডিজাইন রিভিউ-সংক্রান্ত কাজে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা। মাসিক বেতন : প্রকল্পের নির্ধারিত বেতন কাঠামো অনুসারে। ডেটা ম্যানেজমেন্ট অফিসার ১ জন। কম্পিউটার বিজ্ঞান/ইঞ্জিনিয়ারিং/আইটি/এমআইএস/তথ্য ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি পাস। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা। মাসিক বেতন : প্রকল্পের নির্ধারিত বেতন কাঠামো অনুসারে। ২২ ডিসেম্বর ২০২২ তারিখে বয়স সর্বোচ্চ ৪০ বছর। অধিক অভিজ্ঞদের বেলায় সময়সীমা শিথিলযোগ্য। মহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (লিফটের-১০), ১৯৬ শ্রম ভবন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকাÑএই ঠিকানায় প্রয়োজনীয় সনদ ও কাগজপত্রসহ আবেদন জমা দেওয়া যাবে ২২ ডিসেম্বর ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য দরকারি তথ্য জানা যাবে www.dife.gov.bd) এই ওয়েবসাইট থেকে।

সূত্র : দেশ রূপান্তর, ২ ডিসেম্বর ২০২২, পৃষ্ঠা ৯

 

স্থাপত্য অধিদপ্তর

পদ ও যোগ্যতা : সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ২ জন। ২য় শ্রেণি বা সমমান সিজিপিএ পেয়ে স্নাতক বা সমমান পাস। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২৮ এবং বাংলায় ২৩ শব্দ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। ২৪ নভেম্বর ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। ২৫ মার্চ ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর থাকলে তারাও আবেদন করতে পারবেন। (http:// architecture.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৬ ডিসেম্বর ২০২২ বিকেল ৪টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য দরকারি তথ্য জানা যাবে www.architecture.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : অতিরিক্ত প্রধান স্থপতি, স্থাপত্য অধিদপ্তর, স্থাপত্য ভবন, সেগুনবাগিচা, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২২ নভেম্বর ২০২২, পৃষ্ঠা ৬

×
সর্বশেষ সর্বাধিক পঠিত