তিন যুগ পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। স্বপ্নের ট্রফির ছোঁয়া পেয়েছেন লিওনেল মেসি। এখন আর সে ট্রফির মায়া ছাড়তে চান না তিনি। আর্জেন্টাইন অধিনায়ককে দেখা গেছে ট্রফি নিয়ে ঘুমাচ্ছেন। ঘুম আরেকটি ছবিতে দেখা গেল ঘুম ভাঙা হাসিমুখ, এক হাতে বিশ্বকাপ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মেসির এই ট্রফি নিয়ে ঘুমিয়ে পড়া ছবি দেখে মনে হয়েছে, যেন কী করবেন, বুঝে উঠতে পারছেন না। তিনটি ছবি শেয়ার দিয়ে ভক্তদের জানালেন, ‘শুভ সকাল’।
তবে, ছবিতে কোনো জায়গার উল্লেখ করেননি মেসি। যদিও আর্জেন্টিনা দল ইতোমধ্যে পৌঁছে গিয়েছে বুয়েন্স আইরেসে। সেখানেই বিশ্ব চ্যাম্পিয়নদের ঘিরে চলছে উৎসবের আমেজ।
বিশ্ব চ্যাম্পিয়নদের বরণ করে নিতে আর্জেন্টিনার রাস্তায় মানুষের ঢল নামে। বিমানবন্দর থেকেই শুরু হয় উৎসব। ট্রফি নিয়ে শুরুতেই বিমান থেকে নামেন মেসি ও কোচ লিওনেল স্কালোনি। এরপর একে একে ঘরের মাটিতে পা রাখেন বাকিরা।বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে শহর শোডাউন করেছে আর্জেন্টিনা ফুটবল দল।
