বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২০ দলের প্রথম বিভাগ ক্রিকেট লিগ। এবার ৫ ভেন্যুতে হচ্ছে ম্যাচগুলো। শুরুতে টি-টোয়েন্টি লিগ হবে, এরপর ৫ জানুয়ারি থেকে ৫০ ওভারের মূল লিগ। এই লিগ দিয়ে গতবার প্রিমিয়ার লিগে না খেলে রেলিগেশনে চলে যাওয়া প্রাইম দোলেশ্বর ফিরছে ঢাকার ক্রিকেটে।
কাল মিরপুরে ট্রফি উন্মোচন হয় ২০ দলের অধিনায়কদের। এবার বিকেএসপির দুই মাঠ, ফতুল্লা, তেঘরিয়া ও পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামে খেলাগুলো হচ্ছে।
