কোনো ভাষার বাগধারা সে ভাষাভাষী মানুষের জীবনযাপন ও সংস্কৃতি থেকে উঠে আসে। তাই বাগধারার সব শব্দের অর্থ জানা থাকলেও ভিন্ন ভাষাভাষীর পক্ষে বাগধারাটির মর্মার্থ বোঝা সম্ভব নাও হতে পারে। ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও ব্যবহার করতে এর বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। সর্বাধিক ব্যবহৃত কিছু ইংরেজি বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব
All bark and no bite
ফাঁকা আওয়াজ দেয় যে, বাগাড়ম্বরকারী, যে শুধু হুমকি দেয় কিন্তু হুমকিকে কাজে পরিণত করতে পারে না। একই অর্থ প্রকাশ করে বাংলায় এমন একটি প্রবচন হলো, ঢোঁড়া সাপ।
Examples
a. She said that she will call the police if those people ever bother her again, but she didn’t. She’s all bark and no bite.
সে বলেছিল যে, ওই লোকগুলো যদি তাকে আবার বিরক্ত করে তাহলে সে পুলিশ ডাকবে, কিন্তু সে তা করেনি। সে শুধু হুমকিই দেয় কিন্তু তাকে কাজে পরিণত করতে পারে না।
b. He looks rough and dangerous- somewhat like a gangster and talks tough, but he is all bark and no bite.
তাকে দেখতে উগ্র ও বিপজ্জনক মনে হয়- গুণ্ডার মতো আর কথাবার্তাও কর্কশ, কিন্তু সে আদতে ঢোঁড়া সাপ।
c. He has threatened me that he will break my leg if I ever go near his house again, but I guess he is all bark and no bite.
সে আমাকে ভয় দেখিয়েছে যে আমি যদি আবার তার বাড়ির আশাপাশে যাই তাহলে আমার পা ভেঙে দেবে কিন্তু আমার মনে হয় সে শুধু হুমকিই দেয় (তাকে কাজে পরিণত করতে পারে না)।
e. His manager had threatened to fire him if he came late again, but did not care much. He knew it was all bark and no bite.
তার ম্যানেজার তাকে হুমকি দিয়েছে সে যদি আবার দেরিতে কাজে আসে তাহলে চাকরি থেকে বিদায় করে দেবে কিন্তু সে এতে ভয় পায়নি। সে জানত এটা শুধুই ফাঁকা আওয়াজ।
Behind closed doors
গোপনে, লোকচক্ষুর আড়ালে (কোনো বৈঠক বা সিদ্ধান্ত গ্রহণ)
Examples
b. The planning board of the finance division constantly meets behind closed doors, in case its negotiations become known in advance.
পাছে আলোচনা আগেই প্রকাশ হয়ে যায় (এই ভয়ে), অর্থ বিভাগের পরিকল্পনা পর্ষদ বারবার গোপনে বৈঠক করছে।
c. A lot of meetings are held behind closed doors in order to prevent the public from knowing what is discussed.
কী আলোচনা হলো তা সর্বসাধারণের থেকে লুকানোর জন্য অনেক বৈঠক লোকচক্ষুর আড়ালে অনুষ্ঠিত হয়।
d. My parents are having a lot of discussions behind closed doors. I think they know that I got into trouble at school.
আমার বাবা-মা (আমার) আড়ালে অনেক আলাপ-আলোচনা করছে। আমার মনে হয় তারা জেনে ফেলেছে যে আমি স্কুলে ঝামেলায় পড়েছিলাম।
e. I don’t trust any discussion that happens behind closed doors. I believe that everyone should have a say.
বন্ধ দুয়ারের পেছনের কোনো আলাপ-আলোচনাকে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি (আলোচনায়) প্রত্যেকেরই মতামত থাকা উচিত।
