পানিসম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মো. নাজমুল আহসান গতকাল বুধবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাকে শুভেচ্ছা জানান মহাপরিচালক প্রকৌশলী ফজলুর রশিদ। পরিদর্শন শেষে বোর্ডের সম্মেলন কক্ষে পানিসম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী ফজলুর রশিদ। সভায় সচিব মো. নাজমুল আহসান বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। সভায় বোর্ডের অধীনস্থ দপ্তরসমূহের কার্যক্রম নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন প্রধান প্রকৌশলী পরিকল্পনা ড. শ্যামল চন্দ্র দাস। সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ, বোর্ডের অতিরিক্ত মহাপরিচালকবৃন্দসহ সকল স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×
