গত ২১ ডিসেম্বর শুরু হওয়া দেশের সবচেয়ে বড় রিয়েল এস্টেট মেলা ‘রিহ্যাব ফেয়ার ২০২২’-এ একমাত্র রিয়েলটর প্রতিষ্ঠান হিসেবে রাতুল প্রপার্টিজ লিমিটেড গ্রাহকদের প্রপার্টির নানান ধরনের সেবা দিয়ে আসছে, প্রপার্টি বাই-সেলের পাশাপাশি প্রপার্টি এক্সচেঞ্জের সুবিধা নিতে স্টলে গ্রাহকদের ব্যাপক সাড়া লক্ষ করা গেছে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি বাজেট অনুযায়ী সুন্দর আবাসন খুঁজে পাবেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে, কোনো গ্রাহক যদি ধানমন্ডি এলাকা থেকে আবাসন পরিবর্তন করে বসুন্ধরা আবাসিক কিংবা অন্য কোনো পছন্দমতো এলাকায় যেতে চান, সেই সার্বিক ব্যবস্থা সহজেই করে দেবে রাতুল প্রপার্টিজ। শুধু ধানমন্ডি কিংবা বসুন্ধরা আবাসিক নয়, রাজধানীর যেকোনো এলাকা থেকে অন্য এলাকার ক্ষেত্রেই সুবিধা-সেবাটি প্রযোজ্য। এই এক্সচেঞ্জ অফারে আর্থিক ভারসাম্য বজায় রেখেই কাজটি করা হয়। অর্থাৎ ফ্ল্যাটের দাম যদি কমবেশি হয় তাহলে প্রপার্টিজ এবং গ্রাহক সম্মিলিতভাবে আর্থিক ভারসাম্য বজায় রেখে এক্সচেঞ্জ অফারটি সম্পন্ন করেন।
আধুনিক আবাসন খুঁজে নিতে স্বস্তির বিকল্প নেইÑ এমনটাই মনে করেন রাতুল প্রপার্টিজের প্রধান বিপণন কর্মকর্তা নঈম শরীফ। তিনি বলেন, ‘মানুষ নিজের জন্য ফ্ল্যাট বা এক টুকরো জমি কেনার সময় তার সবচেয়ে বড় বিনিয়োগটাই করেন। তাই একটু বুঝেশুনে সচেতনভাবে অগ্রসর হতে হবে। বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে হয়। রাতুল প্রপার্টিজ ইতিমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে। গ্রাহকের সর্বোচ্চ পরিষেবাটুকু দিয়ে থাকি বলে দিন দিন আমাদের ওপর গ্রাহকদের আস্থা-নির্ভরশীলতা বাড়ছে।’
