র‌্যাক সভাপতি ফয়েজ, সাধারণ সম্পাদক জেমসন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ০৭:০৩ এএম

দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) কার্যনির্বাহী কমিটি ২০২৩-এর নির্বাচন হয়েছে। এতে নিউ এজের সিনিয়র রিপোর্টার আহম্মদ ফয়েজ সভাপতি এবং একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে গতকাল শুক্রবার সংগঠনের সদস্যরা বার্ষিক সাধারণ সভা ও ভোটের মাধ্যমে র‌্যাকের নতুন নেতৃত্ব নির্বাচন করেন।

সংগঠনটির নতুন সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ব্যাংক বীমা ও অর্থনীতির আবুল কাশেম ও দৈনিক নবরাজের রফিক উজ্জামান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রথম হয়েছেন এশিয়ান টিভির সাফি উদ্দিন আহমেদ। যুগ্মভাবে বিজয়ী হয়েছেন কালের কণ্ঠের হাসিব বিন শহিদ এবং মাই টিভির মাহবুব সৈকত। দ্য বিজনেস পোস্টের সোলাইমান সালমান সাংগঠনিক সম্পাদক, নিউজ টোয়েন্টিফোরের তাসলিমুল আলম তৌহিদ কোষাধ্যক্ষ, বাংলানিউজ টোয়েন্টিফোরের সৈয়দ ঋয়াদ দপ্তর সম্পাদক, আরটিভির আতিকার রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক, আজকের পত্রিকার মারুফ কিবরিয়া প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, বশির হোসেন খান কল্যাণ সম্পাদক এবং নিউজ টোয়েন্টিফোরের আলী তালুকদার সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত