Learning English

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১১:২৫ পিএম

কোনো ভাষার বাগধারা সে ভাষাভাষী মানুষের জীবনযাপন ও সংস্কৃতি থেকে উঠে আসে। তাই বাগধারার সব শব্দের অর্থ জানা থাকলেও ভিন্ন ভাষাভাষীর পক্ষে বাগধারাটির মর্মার্থ বোঝা সম্ভব নাও হতে পারে। ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও ব্যবহার করতে এর বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। সর্বাধিক ব্যবহৃত কিছু ইংরেজি বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব

A toss-up

দুই বা ততোধিক সম্ভাব্য ফলের সম্ভাবনা যখন প্রায় সমান থাকে

Examples

a. It is a toss-up whether that change is going to be better or worse for the civil servant.

এই পরিবর্তন সরকারি কর্মচারীদের জন্য অপেক্ষাকৃত ভালো অথবা মন্দ- দুইই হতে পারে।

b. Who’s going to cook tonight?

Let’s toss-up.

আজ কে রান্না করবে?

চলো, টস করি।

c. I don’t know which team will win. Both have done so well this season that it’s a real toss-up.

আমি জানি না কোন দল জিতবে। উভয় দলই এই মৌসুমে এতো ভালো করেছে যে তারা উভয়েই জয়ী হতে পারে।

d. Which movie was better? Well, I liked them both a lot, so it’s a toss-up for me

কোন সিনেমাটি ভালো? আসলে, আমি দুটোই খুবই পছন্দ করি, আমার জন্য তাই দুই-ই সমান।

Spitting image

প্রায় একই রকম দেখতে দুই ব্যক্তি বা বস্তু

Examples

a. That guy over there looks like the spitting image of someone I went to high school with

ওখানে ওই লোকটা দেখতে প্রায় একই রকম এমন একজনের মতো যার সঙ্গে আমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়েছি। 

b. My sister is the spitting image of my mother.

আমার বোন দেখতে প্রায় আমার মায়ের মতো।

c. He looked the spitting image of his father.

সে তার বাবার মতো দেখতে (প্রায়)।

d. With the help of makeup and touch-up, the actor looked the spitting image of the real life character he played in the movie.

সিনেমায় যে বাস্তব চরিত্রের ভূমিকায় অভিনেতাটি অভিনয় করেছিলেন, মেকআপ আর টাচআপের সাহায্যে তাকে (অভিনেতাকে) প্রায় হুবহু তার (বাস্তব চরিত্রের) মতোই দেখাচ্ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত