বুড়িগঙ্গা নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় পিকআপ চালক সাকিবের (২০) মরদেহ উদ্ধারের ঘটনায় সোলায়মান ওরফে সিয়াম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-২। গত শুক্রবার রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
সোলায়মান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ইয়াকুব আলীর ছেলে।
র্যাব-২ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সোলায়মান হত্যার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময়ে বছিলা, মোহাম্মদপুর ও রায়েরবাজার এলাকায় সংঘবদ্ধভারে চুরি ও ছিনতাই কাজ করত। তারা ট্রাক, পিকআপ ভাড়া করে সেই ট্রাক, পিকআপ ছিনতাই করে বিক্রির পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সাকিবের গাড়িটি তারা ভাড়া করে। গন্তব্যে যাওয়ার একপর্যায়ে তারা কৌশলে হাত-পা বেঁধে ফেলে এবং কালো স্কচটেপ দিয়ে তার মুখ ও মাথা পেঁচিয়ে ফেলে। এরপর রাত ১২টার দিকে তারা সাকিবের মরদেহ নদীতে ফেলে দেয়।
