উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪ ও আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগ ডিমেনশিয়া রোগ সম্পর্কিত সামাজিক কুসংস্কার দূর ও ডিমেনশিয়া সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও র্যালি করা হয়েছে। এতে বক্তব্য রাাখেন ডা. রাইসুল ইসলাম খান, বার্ধক্য ও ডিমেনশিয়া বিশেষজ্ঞ, সুইডেন এবং ক্লিনিক্যাল মেডিকেল উপদেষ্টা, আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ। ডা. মো. বদরুল ইসলাম সিনা ক্লিনিক্যাল মেডিকেল উপদেষ্টা, আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ, রোটারিয়ান ডা. ফারহানা আহমেদ, ফ্যামিলি কেয়ারগিভার, মো. আব্দুল মতিন, চেয়ারম্যান, ডিমেনশিয়া কেন্দ্র, মো. আজিজুল হক প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি জেনারেল, আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতি মেজর আনিছুর রহমান (অব.) বলেন, ডিমেনশিয়া রোগ অনেক গুরুত্বপূর্ণ ও মানবিক ইস্যু, তাই এটাকে আর অবহেলা ও কালক্ষেপণ করা যাবে না। তাই ডিমেনশিয়া মোকাবিলায় সবাইকে একত্রে কাজ করতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশের এই মহৎ প্রচেষ্টাকে স্বাগত জানান।
আলোচনা সভা শেষে একটি র্যালি ক্লাব মাঠ চত্বর প্রদিক্ষণ করে। আজকের অনুষ্ঠানে উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪ সম্মানিত সদস্যগণসহ সমাজের বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
