কামরাঙ্গীরচরে নারীর অস্বাভাবিক মৃত্যু

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ০১:৫৬ এএম

রাজধানীর কামরাঙ্গীরচর ঝাউলাহাটি এলাকায় একটি বাসায় মনি আক্তার (৩০) নামে এক নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা পৌনে ১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মনি আক্তারকে হাসপাতালে নিয়ে যাওয়া ননদ সীমা আক্তার জানান, তার ভাবির বাবার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। ঝাউলাহাটি চৌরাস্তায় স্বামী আল আমিনের নিজের বাড়িতে থাকতেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত