বগুড়ায় শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ০৫:৫৮ পিএম

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অজ্ঞাত (১২) এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই কিশোরের মরদেহের ৪-৫ গজ দূর থেকে একটি ভাঙা চাপাতি উদ্ধার করা হয়। এই ধারালো অস্ত্র দিয়েই ওই কিশোরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়াও মরদেহের পাশ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনজুরুল আলম বলেন, স্থানীয়দের ফোন পেয়ে একটি বাঁশবাগান থেকে শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এখন ময়নাতদন্তের জন্য মরদেহটি শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে শিশুটির পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত