চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক দিনেই পড়ল ১৫ উইকেট। বিসিবি নর্থ জোন ও সেন্ট্রাল জোনের দুই ইনিংস মিলিয়ে বড় জুটি দূরে থাক, হাফসেঞ্চুরি এসেছে মাত্র একটি। সাইফ হাসানের ১০৫ বলে ৭৩ রানে নর্থ জোন প্রথম ইনিংসে ১৬৯ রান করে। দুই পেসার মুশফিক ও রনি ৩টি করে উইকেট পান। জবাবে ১২৮ করতেই ৫ উইকেট হারায় সেন্ট্রাল। অন্য ম্যাচে কক্সবাজারে ইসলামী ব্যাংক ইস্ট জোন ৬ উইকেটে ২৬২ রানে দিন শেষ করেছে বিসিবি সাউথ জোনের বিপক্ষে।
