সিলেটে সেতুর নিচে পড়ে ছিল বস্তাবন্দি লাশ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ০১:৩৪ এএম

সিলেটে সুরমা নদীর কাজিরবাজার সেতুর নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বেলা ২টার দিকে দক্ষিণ সুরমা থানা-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল ইসলাম জানান, বস্তাবন্দি লাশটি সুরমা নদীর পানিতে ভাসমান অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিন থেকে চার দিন আগে ওই যুবককে হত্যা করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও হত্যারহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত