খুলনায় দুদিনব্যাপী সাহিত্যমেলা শুরু

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ০১:৩৪ এএম

খুলনায় দুদিনব্যাপী জেলা সাহিত্যমেলা-২০২২ শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর শেরে বাংলা রোডের জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক মেলার উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর একান্ত আগ্রহে দেশের ৬৪টি জেলায় সাহিত্যমেলা অনুষ্ঠিত হচ্ছে। খুলনা জেলার প্রায় সাড়ে তিনশ কবি ও সাহিত্যিক প্রথমবারের মতো এ মেলায় অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোছা. সুম্মিতা ইসলাম এবং বাংলা একাডেমির কর্মকর্তা মতিন রায়হান। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপরিচালক মো. ইউসুপ আলীর সভাপতিত্বে এতে স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র।

এর আগে সাহিত্যমেলা উপলক্ষে সিটি মেয়রের নেতৃত্ব নগরীর রেলস্টেশন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত