ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে শুরু হয়েছে নন-ফিকশন বইমেলা ২০২২। এ মেলায় দেশের প্রথম সারির ৪০টি প্রকাশনা ও গবেষণা সংস্থা অংশ নিচ্ছে। ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ ও বণিক বার্তা যৌথভাবে ষষ্ঠবারের মতো এ বইমেলার আয়োজন করেছে। গতকাল সোমবার সকাল ১০টায় বিশেষায়িত এ বইমেলার উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান ও ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন মেলার সহআয়োজক ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আবদুল মঈন। বণিক বার্তা সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড ও লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, সময় প্রকাশন-এর প্রকাশক ও স্বত্বাধিকারী ফরিদ আহমেদ, অনুপম প্রকাশনীর প্রকাশক ও স্বত্বাধিকারী মিলন কান্তি। বিজ্ঞপ্তি
×
